ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ও রেলিং ভেঙে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দ্রুত গতিতে থাকা যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের নিরাপত্তা রেলিং ভেঙে নিচে পড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। পরে রেকার এনে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে এবং আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিরাপত্তা ব্যবস্থা ও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
Reporter Name 







