স্টাফ রিপোর্টার
৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে চুয়াডাঙ্গা বড়বাজারে লিফলেট বিতরণ করেছে ১১ দলীয় ঐক্য, চুয়াডাঙ্গা জেলা শাখা। সাধারণ মানুষের মধ্যে লংমার্চের কর্মসূচি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং কর্মসূচির বার্তা পৌঁছে দিতে এ কার্যক্রম পরিচালনা করা হয়। গতকাল শনিবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা বড়বাজারে এ লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
এ সময় তিনি বলেন, আমাদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। দাবি মেনে না নিলে জুলাই আন্দোলনে যেভাবে জনগণ রাজপথে নেমে এসেছিল, প্রয়োজনে আবারও জনগণ রাজপথে নামবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আলমগীর হোসেনসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের কর্মসূচি সম্পর্কে অবহিত করেন। এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে লংমার্চের বার্তা পৌঁছে দেওয়া এবং ন্যায্য দাবির পক্ষে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।
News Title :
ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে চুয়াডাঙ্গা বড়বাজারে ১১ দলীয় ঐক্যের লিফলেট বিতরণ
-
Reporter Name - Update Time : 01:14:41 am, Sunday, 25 October 2026
- 0 Time View
Tag :
Popular Post








