মাগুরায় লাইসেন্স ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম উৎপাদন, ১৫ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : 12:23:35 pm, Monday, 26 October 2026
  • 4 Time View

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় বিএসটিআই লাইসেন্স ও মোড়কীকরণ বিধি লঙ্ঘন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে আইসক্রিম বাজারজাত করার অপরাধে ‘সুরুচি আইসক্রিম’ নামের একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

​সংশ্লিষ্ট সূত্র জানায়, সুরুচি আইসক্রিমের বাঁশের কাঠিতে ছত্রাক পড়ার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি কোনো ধরনের স্যানিটারি ও বিএসটিআই লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করছে। পাশাপাশি মোড়কীকরণ বিধি অমান্য করে আইসক্রিম উৎপাদন এবং পণ্যে মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করেই তা বাজারে সরবরাহ করা হচ্ছিল।

​এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিক আমিনুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে আইন মেনে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে ব্যবসা পরিচালনার জন্য তাঁকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়।

​অভিযানকালে মাগুরার খাদ্য নিরাপত্তা কর্মকর্তা এবং মাগুরা জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মাগুরায় লাইসেন্স ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম উৎপাদন, ১৫ হাজার টাকা জরিমানা

Update Time : 12:23:35 pm, Monday, 26 October 2026